⇰The Sequence Test:
The sequence test ! আমার মতে যেকোন পরীক্ষায় সবচেয়ে যে ধরনের সমস্যা আপনাদের জালাইছে তার মাঝে the sequence test সবচেয়ে বেশি জ্বালাইছে এটা আমি 100% sure. যাইহোক আজকে আমরা সেই কুখ্যাত সমস্যার ময়না তদন্ত করব।
শুরুতে দেখা যাক কি ধরনের Sequence থাকতে পারে। Sequence এর মাঝে হতে পারে সংখ্যার হতে পারে মাস,সপ্তাহ,দিন সময় ইত্যাদি। এদের মাঝে সবচেয়ে বেশি আসে সংখ্যা ও দিন দিয়ে। সংখ্যা হলে আপনাকে কিছু ধারা সম্পর্কে জানতে হবে। যেমন কিভাবে একটি ধারা অগ্রসর হয়, গুনত্তর ধারা , সমান্তর ধারা ইত্যাদি। তো চলুন একটি উদাহরন দেখা যাক।
1. Complete the sequence
2,4,7,11,16,___,
এই ধারার জন্য দেখলে দেখা যাবে যে প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার মানে আমাদের একাহেন হয় যোগ না হয় গুন হযেছে। তো দেখা যাক কি হয়েছে। এখানে খুব ভাল ভাবে দেখলে দেখা যাবে যে প্রথম সংখ্যার সাথে 2 পরের সংখ্যার সাথে 3 তার পরের সংখ্যার সাথে 4 এবং সবশেষ সংখ্যার সাথে 5 যোগ হয়ে 16 হইছতাই এবার যদি এভাবে প্রতিবার 1 যোগ করে আগাতে থাকলে আমদের উত্তর হবে (16+6)= 22 । এভাবে যেকোন ধরনের সমস্যা সমাধান করা যাবে। এবার আর একটা সমস্যা দেখা যাক।
2. What is the 5th number ?
1,2,6,24,__
এবার আমি ভেঙ্গে বলবনা কারন এটা সমাধান টা দেখলে আপনারা এমনিতেই বুঝতে পারবেন কিভাবে সমাধান করা হয়েছে।
1*1=1
1*2=2
2*3=6
6*4=24
24*5=120 ( answer )
নিশ্চয় বুঝতে পারছেন। আর না পারলে আমাকে comment এ জানাতে ভুলবেন না।আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সবাই।

0 Comments