জিনিস পত্রের ইন্টারনেট( Internet of Things )


জিনিস পত্রের ইন্টারনেট( Internet of Things )

ineternet of things
3G ,4G  চালায়-তো এতদিনে অনেকেই হয়ত অনেক স্মার্ট  হয়ে গেছেন । আবার অনেকে-তো বিখ্যাত মোশারফ ভাই এর নাটকে থাকে নিজেদের লেটেশ ফিটেশ স্মার্ট বয় বানায় ফেলছেন। কিন্তু নিজে স্মার্ট হলেন আর নিজের জিনিসপত্রগুলো কে unsmart  বানায় রাখছেন তাকি হয়। কাভি নেহি! আর আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে এলো ঝক ঝকে নতুন জিনিস Internet of things
এখন অনেকেই বলবেন আরে ভাই এইটা কি জিনিস খায় নাকি মাথায় দেয়? উমম বলতে গেলে এর উত্তরে বলা যায় যে এটা দিয়ে সব এই হয়। মানে অনেক টা সব কাজের কাজী আরকি। তো যারা এখন পর্যন্ত নিজেদের জিনিস পত্র গুলারে স্মার্ট বানাইতে পারেন নাই তাদের জন্যই আজকের টপিক টা।

একবার ভাবুন আপনি আগের দিন ঘুমানোর আগের বলে দিলেন যে আমি কালকে সকাল ৮টায় ঘুম থেকে উঠব। তো আপনি ঘুমায় গেলেন সকালে উঠে দেখলেন যে আপনার পাশে মিষ্টি করে ডেকে দিয়ে বলল স্যার আপনার উঠার সময় হয়ে গেছে । আর উঠেই দেখলেন যে আপানর পাশে এক কাপ গরম গরম কফি থেকে ধুয়া উঠছে আর আপনাকে নিমিশেই চাঙ্গা করতে অপেক্ষা করছে। তো কফি খেতে খেতে দেখলেন আপানর শখের বাগানে কেউ পানি দিয়েছে। আপনি কফি শেষে গোসলে ধুকেই দেখলেন পানি আপানর জন্য একদম উপযুক্ত তাপমাত্রায় আছে আহ কি আরাম । আর বের হয়ে দেখলেন আপানর জামা কাপর ও ইস্ত্রি ( স্ত্রী নয় কিন্তু :) ) হয়ে আছে পার্কিং করা গাড়ি তৈরী আপনাকে বহন করার জন্য খাবার ও তৈরী। আর এই সব কিছুই হচ্ছে কোন লোকের সাহায্য ছাড়াই ( কাজের বুয়াদের দিন এবার মনে হয় শেষ )।আহ আর কি দরকার একটি আরামদায়ক জীবনের জন্য।

এই সব কিছুই করা সম্ভব Internet of things মাধ্যমে। তো চলুন একবার বই পত্রের ভাষা থেকে ঘুরে আসা যাক


Wikipedia মতে,

              “The Internet of Things (IoT) is the network of physical devices, vehicles, home appliances, and other items embedded with electronicssoftwaresensorsactuators, and connectivity which enables these things to connect and exchange data creating opportunities for more direct integration of the physical world into computer-based systems, resulting in efficiency improvements, economic benefits, and reduced human exertions.”

যাইহোক আমার অনেকেই ইংলিশে অনেক কাচা ( আমি নিজেও ) তাই এর একটা সহজ সরল রুপ দেখাযাক Internet of things হ্ল যখন আপানার দৈন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন কিছু একে অপরের সাথে পরস্পর যুক্ত থাকবে ইন্টারনেটের মাধ্যমে এবং এর মাধ্যমে আপনার জীবনকে করবে আর সহজ ও সুন্দর। সর্বপ্রথম ১৯৯৯ সালে Internet of things এটি প্রথম উচ্চারিত হয়।

Internet of things এর জন্য যে মশলা গুল লাগেব।
১। সেন্সর
২। ইন্টারনেট সংযোগ
৩।সফটওয্যার

আজ এপর্যন্ত বাকি অংশ আলোচনা করা যাবে এর ২য় পার্টে। আর ততদিন পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন। আর কোন প্রকার ভুল থাকলে বা তথ্য গত ভুল থাকলে তা  comment এ জানিয়ে দিবেন।

Post a Comment

0 Comments