Thermodynamics ( তাপগতিবিদ্যা )


Thermodynamics ( তাপগতিবিদ্যা )
আজ আমরা কোন বস্তুর তাপীয় সমতা সম্পর্কে পড়ব। তোমরা নিশ্চয় সমতা বলতে কি বুঝায় তা জানো । তবু আমি তোমরা যারা সমতা বিষয়টি সম্পর্কে জানও না তাদের জন্য বলছি ।  প্রথমত এটা জানতে হবে যে সমতা বিষয়টি ঘঠার জন্য কমপক্ষে দু’টি বিষয় থাকতে হবে। সমতা বলতে সাধারনত কোন দুই বা তার বেশি বস্ত বা পদার্থ বা অন্য কিছুর মাঝে সমান অবস্থা বিরাজ করা । যেমন ধর দুই শত্রুপক্ষের যুদ্ধ লাগছে তো দুই পক্ষেরই ২০টা করে বিমান আছে কিন্তু একপক্ষের কাছে আছে ৪০ টা যুদ্ধজাহাজ আর অন্য পক্ষের আছে ৩০ টা যুদ্ধ জাহাজ । তাহলে দুই পক্ষের মাঝে বিমান এর দিক দিয়ে সমতায় থাকলেও যুদ্ধ জাহাজের দিক দিয়ে সমতায় নেই ।
তাহলে এখন আমাকে বল দু’টি বস্তুর মাঝে তাপীয় সমতা বলতে কি বুঝ ?
আচ্ছা তোমরা উত্তরটা ভাব আমি একটু তোমাদের help করি । দু’টি বস্তুর মাঝে যদি তাপীয় সংযোগ দেওয়া হয় তাহলে কি ঘটবে ? খুব সহজ প্রশ্ন গরম বস্তু থেকে তাপ ঠান্ডা বস্তুর দিকে যাবে । কিন্তু লক্ষ্য করলে দেখেবে যে এমন একটা পর্যায়ে যাবে যখন আর তাপের আদান প্রদান ঘটবেনা । কেন এমন ঘটল বলতে পারবে ?
যদি এই ঘটনার কারন হল বস্তু দুটি তাপীয় সমতায় আছে অর্থাৎ তাদের মাঝে তাপ এর পরিমান সমান হয়েছে ।


তাপের সমতা




তাহলে তোমরা তাপীয় সমতা বুঝলে । তাহলে এবার চল শিখি “ তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র ” ( Zeroth law of thermodynamics )

         “দুটি বস্তু যদি তৃতীয় কোন বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে তাহলে ওই দুটি বস্তু পরস্পরের সাথের তাপীয় সমতায় থাকবে।”


এই সূত্রটি প্রমান করার জন্য তোমার লাগবে তিনটি ভিন্ন তাপযুক্ত বস্তু ও একটি অন্তরক পদার্থ । ধরি বস্তু তিনটি হল A ,B C এখন A ,B C কে নিচের চিত্রের মত করে সাজাও ।




এবার যখন A B ; C  এর সাথে তাপীয় সমতায় আসবে তখন যদি A B  এর মাঝের অন্তরকটি সরিযে নেওয়া হয় তাহলে দেখা যাবে A B  এর মাঝে তাপের আদান প্রদান ঘটবেনা।
এখান থেকে তাপগতীবিদ্যার শূন্যতম সূত্র প্রমান হয়। তোমরা এটা যেনে রাখবে যে থার্মোমিটার তৈরী করা হয় ।



Ok আজকের মত বিদায়। এরপরের অংশ থাকে next part এ। কোন কিছু জানার থাকলে নিচে comment এ প্রশ্ন করতে পারও। আর aritical টি কেমন লাগল তা জানাতে ভুলবেনা কিন্তু

Post a Comment

0 Comments